বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার প্রসার ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার প্রসার ঘটে। জানার আগ্রহ তৈরি করে জ্ঞানের প্রসার ঘটাতে সহায়তা করে। শিক্ষার্থীদের উচিত, বিতর্ক চর্চার মধ্য দিয়ে নিজেদের অর্জিত জ্ঞানকে আরও বেশি শাণিত করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রথম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে তিন দিনব্যাপী প্রথম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ‘গণিত বিভাগ বিতর্ক সংঘ’ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মীর মশাররফ হোসেন হল ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন এবং সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ রানার আপ হয়। গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে তিন দিনব্যাপী প্রথম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন গণিত বিভাগের সভাপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগের শিক্ষক মো. হুমায়ুন কবির। প্রতিযোগিতায় মোট ১৫টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতায় জলবায়ু, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের ওপর বিতর্ক হয়।