প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির দ্রোহে ভাঙ্গি সহস্রাব্দের শৃঙ্খল’ স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী অষ্টম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৪। এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো)। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। আজ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে থাকছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান।