বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী। বিজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হানিফ উদ্দিন সরকার, তোফাজ্জল হোসেন খন্দকার, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, টি এম কামরুজ্জামান, তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজ বিজয়ী হয়।