প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দরিদ্রতাই শিক্ষার অন্তরায়’ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আন্তস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন রায়পুর ক্লাবের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও শারমিন আলম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রায়পুর মার্চেন্টস একাডেমি ও রানার্সআপ হয় রায়পুর বালিকা উচ্চবিদ্যালয়।