বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের কুশল কাজে রাজনীতিবিদদের চেয়ে আমলারাই অগ্রগামী’ এবং ‘রাজনীতিতে সম্প্রীতি নেই, দুর্নীতির হিড়িক’ এই দুটি বিষয়ে সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সুনামগঞ্জের জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ ও কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি মো. সহিদ মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান। প্রতিযোগিতায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।