বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। সুনামগঞ্জ পৌর শহরের চারটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, দুদকের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. মোজাহার আলী সরদার প্রমুখ।