বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল মিলনায়তনে গতকাল শুক্রবার বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। ‘শিক্ষা নয়, অর্থই আমাদের জীবনের প্রধান অবলম্বন’—এই বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক করে। সকাল ১০টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় বাংলা সফটওয়্যারের উদ্ভাবক মোস্তাফা জব্বার, বিদ্যালয়ের চেয়ারম্যান আলাউদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হালিমা আক্তার, অভিভাবক জাহাঙ্গীর আলম, গৌরীপুর সুবল-আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম মিয়া তালুকদার ও কবি আলী আশরাফ খান উপস্থিত ছিলেন।