বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ব্র্যাকের আয়োজনে জেলার প্রত্যন্ত এলাকার মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। গতকালের চূড়ান্ত প্রতিযোগিতায় বজ্রযোগিনী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।