বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ প্রতিপাদ্য সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল রোববার উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও ফিরোজ শাহ্। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে দুর্নীতি প্রতিরোধে ধানগড়া-সিরাজগঞ্জ সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।