বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী শপথের দীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই—এ স্লোগানে রাজশাহী কলেজ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে গতকাল সোমবার উচ্চমাধ্যমিক স্তরের গ্রুপপর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে—বিষয়ের ওপর বিতর্কে রাজশাহী কলেজ, নওগাঁ জেলার বিএমসি সরকারি মহিলা কলেজ, নাটোর জেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহ নেয়ামুতুল্লাহ কলেজ অংশগ্রহণ করে। এতে রাজশাহী কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন একই কলেজের জান্নাতুল মাওয়া।