প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় গতকাল বুধবার বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের হাট চকগৌরি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতায় জেলার আটটি উপজেলার ১৬টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় নিয়ামতপুর উপজেলার রামনগর উচ্চবিদ্যালয়। শিক্ষকদের প্রতিযোগিতায় বিজয়ী হয় ধামুইরহাট উপজেলার আড়ানগর উচ্চবিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াশিউর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে ব্র্যাকের নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।