বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ প্রতিযোগিতার আয়োজন করে রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘসমূহ। উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ পর্যায়ে বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজ চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। মুহ. শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজয় কুমার সাহা, টি এম কামরুজ্জামান, তৌহিদুল ইসলাম প্রমুখ।