বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এই প্রতিযোগিতা হয়। কলেজ পর্যায়ের এই প্রতিযোগিতায় সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, নর্থ ইস্ট আইডিয়াল কলেজ, সুনামগঞ্জ পৌর কলেজ এবং আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অংশ নেয়। এতে সুনামগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন এবং সুনামগঞ্জ পৌর কলেজ রানারআপ হয়।