বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া বিতর্ক চর্চা কেন্দ্রের উদ্যোগে ১২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। প্রতিযোগিতা ও উৎসব উপলক্ষে ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত বিতর্ক চর্চাকেন্দ্রের কার্যালয়সহ এর সামনের আঙিনা খুদে বিতার্কিক ও আবৃত্তিকারদের কোলাহলে মুখর হয়ে ছিল। বিতর্ক চর্চাকেন্দ্রের পরিচালক ও আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ওমর সরকার জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গড়া ছয়টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলোর নাম দেওয়া হয় নেপচুন, প্লুটো, শনি, রবি, কেপলার ও জুপিটার। প্রতিযোগিতায় কেপলার চ্যাম্পিয়ন ও রবি রানারআপ হয়। বিতর্ক প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে অনুষ্ঠিতহয় কবিতা আবৃত্তি।