বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল রোববার আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় হাতীবান্ধা এসএস মডেল উচ্চবিদ্যালয় বড়খাতা উচ্চবিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়। বেসরকারি প্রতিষ্ঠান ওনভিলেজ অ্যাডভান্সমেন্ট (ওভা) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। হাতীবান্ধা এসএস মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এর উদ্বোধন করেন। পরে ওভার লালমনিরহাটের নির্বাহী পরিচালক সুজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এসএস মডেল উচ্চবিদ্যালয়ের প্রতিযোগীদের ট্রফি তুলে দেন মোতাহার হোসেন।