বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাহিত্য-সাংস্কৃতিক চর্চা ও মেধা বিকাশের জন্য ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আন্তপ্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে সেমিফাইনাল ও বিকেল পাঁচটায় চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, বিশেষ অতিথি ইউএনও শাকিল মাহমুদ, নারী ভাইস চেয়ারম্যান মাহজেবীন শিরিন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানার্সআপ হয়েছে দিয়াড় সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি