বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের ডিবেট ক্লাবের উদ্যোগে কলেজ মিলনায়তনে গতকাল সোমবার সকালে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ‘গণসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ আইনের কার্যকর ব্যবহার করে মাদকের বিষাক্ত ছোবলের হাত থেকে যুব ও তরুণসমাজকে রক্ষা করতে সরকার সচেষ্ট’। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ মো. ফিরোজ ফোরকান। বিচারক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র মণ্ডল, আনিসুর রহমান, গণেশ চন্দ্র মণ্ডল। সরকারি দলে ছিল একাদশ শ্রেণির শিক্ষার্থী হালিমা মাতুব্বর, ফখরুল আবেদীন ও সুরাইয়া আক্তার এবং বিরোধী দলে ছিল শিকদার মিনহাজুল, কানিজ ফাতিমা ও শাফায়েত হোসেন। অনুষ্ঠানে সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।