প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতর্ক গবেষণা সম্পাদক ইসমাত জেরিন ও নির্বাহী সদস্য সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি