বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পাঁচ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা গতকাল সোমবার শেষ হয়েছে। সদরের চারটি স্থানে প্রতিযোগিতা অনুষ্ঠানের পর বিকেলে সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ককই বড়গাছা পিসি উচ্চবিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠান হয়। ইউএনডিপির সহযোগিতায় ইউএসএসের আয়োজন করে। সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত বুধবার প্রতিযোগিতা শুরু হয়। ইউএসএসের সমন্বয়কারী ওমর ফারুক বলেন, প্রতিযোগিতায় ছয়টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি কিশোর-কিশোরী ফোরাম অংশ নেয়। বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক বাবুল হোসেন, রুহুল আমীন, উত্তম কুমার রায়, মাহাফুজুল হক ও সুধেন্দ্র নাথ রায়। পরিচালনা করেন শিক্ষক স্বরণী কান্ত বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী।
নীলফামারী প্রতিনিধি