বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গতকাল সোমবার বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে শিক্ষা কর্মকর্তাদের ভূমিকাই অগ্রগণ্য’। পিরোজপুর বিজ্ঞান ক্লাব বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় কলেজ পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত পর্বে সরকারি মহিলা কলেজ বিষয়ের পক্ষে ও আফতাব উদ্দিন কলেজ বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করে। সরকারি মহিলা কলেজ দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই কলেজের নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।