বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘মানুষ সৃষ্ট গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে দুর্যোগ বাড়ছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই প্রতিযোগিতা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই প্রতিযোগিতায় মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় ও ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয় অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামানের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এ বি এম বশিরউল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া বেগম। এ ছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ফরিদপুর অফিস