বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা গতকাল সোমবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ২০টি দল অংশ নেয়। রেমি দলের সদস্য পলাশ, উপল ও হাফিজ বিজয়ী এবং ডায়মন্ড দলের সদস্য হাবিব, মিন্টু ও রাজিব রানার আপ হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম সবদার আলী। সভাপতিত্ব করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি জসিম উদ্দীন।