প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ স্লোগান সামনে রেখে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। এতে শিক্ষকদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নাচোলের সোনাইচণ্ডী উচ্চবিদ্যালয় ও রানার্সআপ হয় আজাইপুর বালিকা উচ্চবিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নেজামপুর উচ্চবিদ্যালয় ও রানার্সআপ হয় চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়। ব্র্যাকের ‘শিক্ষা কর্মসূচি-২৩’ বিতর্ক বিকাশ কর্মসূচির উদ্যোগে এ প্রতিযোগিতায় জেলার ৬৪টি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ৩২টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।