বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশার স্বেচ্ছাসেবী সংগঠন এইচটিডব্লিউএইচ ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস এম কায়কোবাদ। এতে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। ‘ক্ষুদ্রঋণ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুফলের চেয়ে অধিক কুফল বয়ে এনেছে’ শীর্ষক এ প্রতিযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যালয় চ্যাম্পিয়ন ও হাবাসপুর কে রাজ উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়েছে।