বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ সুনামগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি কবি মো. সহিদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম খান। প্রতিযোগিতায় ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ী তিনটি দল ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বই উপহার দেওয়া হয়।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি