বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতিবিরোধী শপথের দীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে কাল বুধ ও বৃহস্পতিবার দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবছরের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে। দুদকের সমন্বিত আঞ্চলিক কার্যালয় রাজশাহীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানুষের মধ্যে দেশপ্রেম, স্বাধীনতার চেতনাবোধ, আইনের শাসন, মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের নিয়ে দুটি পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজশাহী কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।