প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান উচ্চবিদ্যালয় ‘বিতর্কবিকাশ’ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। আগামী শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্র্যাকের পরিচালক (শিক্ষা) শফিকুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতাটি ব্র্যাক, এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে আয়োজন করেছে।