প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তির আলোয় আলোকিত হোক পৃথিবী’ স্লোগান নিয়ে প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে নাসিরাবাদ কলেজিয়েট স্কুলে গতকাল শুক্রবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি আনন্দ মোহন কলেজ, মুকুল নিকেতন, জেলা পরিষদ, গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় ও প্রগেসিভ মডেল স্কুলের মোট ১০টি দল অংশ নেয়। গ্রুপ পর্বে বিতর্ক শেষে স্কুলে পর্যায়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন ও জেলা পরিষদ উচ্চবিদ্যালয় রানারআপ হয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সরকারি আনন্দ মোহন কলেজ। বিজয়ী দলের বিতার্কিকদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।