প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল শনিবার আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের ওপর এ বিতর্ক হয়। বিষয়ের পক্ষে নারান্দী উচ্চবিদ্যালয় ও বিপক্ষে চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ যুক্তি উপস্থাপন করে। প্রতিযোগিতায় নারান্দী উচ্চবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান।