বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁধার ভেদিয়া আলোক প্রভাতে, অসময় যাবে সময়ের হাতে’ স্লোগানে গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘সেজান-ওডিএফ ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। ওল্ড ঢাকা ডিবেট ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিতর্ক উৎসবে স্কুল শাখায় বিজয়ী হয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। কলেজ শাখায় বিজয়ী হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। রানার্সআপ হয়েছে রেসিডেনসিয়াল মডেল কলেজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখায় বিজয়ী হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে রানার্সআপ ও বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক কে এম ওয়াহিদুর রহমান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।