প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমলাতান্ত্রিক পন্থায় বিতর্কিত তৎপরতা থেকে বিরত থাকতে এবং নির্বাচনের আগে আর কোনো নাটক না করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।গতকাল শুক্রবার বাম মোর্চার নেতারা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। এতে প্রার্থীদের জামানত ও ব্যয়সীমা বৃদ্ধি, প্রধানমন্ত্রীসহ ২০ জন মন্ত্রীকে নির্বাচনী তৎপরতা চালানোর সুযোগ প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের সব অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ধারা বাতিলের দাবি জানানো হয়।বিবৃতি দেন বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, মোর্চার নেতা সিদ্দিকুর রহমান, শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন, জোনায়েদ সাকি, হামিদুল হক, মহিনউদ্দিন চৌধুরী, আবুল হাসান, ফখরুদ্দীন আতিক প্রমুখ। বিজ্ঞপ্তি।