বিতর্কিতদের অর্থে স্মৃতিসৌধ না করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী বা দুর্নীতিবাজদের টাকায় যেন কোনো মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা না হয়, সে ব্যাপারে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি শুধু সরকারি খরচে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের সুপারিশ করেছে।গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় একাধিক সাংসদ অভিযোগ করে বলেন, কিছু স্থানে স্বাধীনতাবিরোধী ব্যবসায়ী গ্রুপ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের ক্ষেত্রে অর্থায়নের প্রস্তাব দিয়েছে। স্থানীয় পর্যায়ে এ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সদস্যরা এ ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। কমিটির বিতর্কিত লোকদের কাছ থেকে মুক্তিযুদ্ধসম্পর্কিত যেকোনো ধরনের স্মৃতিসৌধ নির্মাণের আর্থিক সহায়তা না নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ, এ কে এম এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।