বিতর্কিতদের দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নতুন কমিটি
সমেঞ্চলন ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সন্ত্রাসী ও বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িতদের শীর্ষ পদে রাখা হলেও ত্যাগী এবং প্রকৃত ছাত্রনেতা-কর্মীরা স্থান পাননি বলে অভিযোগ করেছেন অনেকে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কমিটিকে অনুমোদনের জন্য সুপারিশ করলেও সাধারণ সম্পাদক এতে মত দিচ্ছেন না।এলাকাবাসী জানান, কমিটি ঘোষণার পর থেকে প্রতিদিনই হরহামেশা ঘটছে হাতবোমার বিস্ফোরণ। এতে করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।ছাত্রলীগের বর্তমান ও সাবেক অনেক নেতা-কর্মী অভিযোগ করেন, গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় পৌর মিলনায়তনে জেলা ছাত্রলীগের সমেঞ্চলনের আয়োজন করা হলেও পরে আশুগঞ্জের একটি রেস্টুরেন্টে চুপিসারে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির শীর্ষ দুই পদে সন্ত্রাসীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। দলীয় সূত্র জানায়, ঘোষণা করা ওই কমিটিতে শহরের মেড্ডা এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহকে সভাপতি ও কাজীপাড়ার বাসিন্দা রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ তালিকায় আরও ২৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দু-একজন ছাড়া প্রকৃতপক্ষে তাঁদের অনেকেরই ছাত্রত্ব নেই। আবার অনেকেই ছাত্রলীগের পরিচিত কোনো কর্মী নন। কেন্দ্রীয় নেতাদের আত্মীয় হওয়ায় তাঁদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সবজুল মমিন তালুকদার, তাজুল ইসলাম, সাজু আহমেঞ্চদ চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী ইমরানুল হক জানান, মাসুম বিল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি সদর হাসপাতালে রোগী ও অ্যাম্বুলেন্স দালালির সঙ্গে জড়িত। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলাও হয়েছে। গত ১৮ জানুয়ারি প্রাইভেট ক্লিনিকে রোগী ভর্তির ঘটনায় কথা-কাটাকাটির জের ধরে মাসুম তাঁর ক্যাডার বাহিনী নিয়ে শহরের কোর্ট রোড এলাকায় শহর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে লিমনকে মারধর করেন। এর কয়েক দিন আগে তিনি তাঁর বাহিনী নিয়ে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মালেক মিয়াকেও মারধর করেন। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে স্থান পাওয়া রাসেল গত ২০০৬ সালে এইচএসসি পাস করার পর থেকে আর পড়াশোনা করেননি।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাঁদের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিকে হাত করে একটি পকেট কমিটি করেছেন।’ জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নতুন কমিটি অনুমোদনের জন্য আমরা আবেদন করেছি।’কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো কমিটি হয়নি। শিগগিরই নতুন করে আবার কমিটি হবে, কিংবা এতে পরিবর্তন আনা হবে।’কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘কারও বিরুদ্ধে মামলা হলেই কমিটিতে রাখা যাবে না, বিষয়টি এমন নয়।’