বিতর্কে চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের নাটোর অঞ্চলের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে পাবনার সরকারি বুলবুল কলেজ। গতকাল নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এ প্রতিযোগিতা হয়। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ, শেখ ফজিলাতুন্নেসা কলেজ, পাবনার সরকারি বুলবুল কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।