বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে রানারআপ হয় অ্যাপ্লাইড সোশিওলজি বিভাগ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, প্রথম আলো বিতর্ক দলের সমন্বয়কারী জিয়াউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান এবং যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক আহমেদ রেজা। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান ও রেজিস্ট্রার মো. খালেকুজ্জামান বিতার্কিকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশ নেয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মাসুদুর রহমান। বিজ্ঞপ্তি।