বিতর্কে চ্যাম্পিয়ন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রানারআপ ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এতে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ১৬টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞপ্তি