বিতার্কিকদের দেশ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ও বিতার্কিকদের দেশ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দেবাশীষ রায় বলেন, আজকের বিতার্কিকেরা আগামী দিনে জনপ্রতিনিধি, বড় সরকারি কর্মকর্তা, সমাজ ও দেশের কর্ণধার হবে। তাদের সবাইকে যুক্তি দিয়ে অন্যকে বোঝাতে হবে এবং অন্যদের কথা মূল্যায়ন করতে হবে। তাই বিতর্কচর্চার বিকল্প নেই।
বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন ও রাঙামাটি সরকারি কলেজ রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে রাঙামাটি সরকারি কলেজের দলনেতা তুষার ধর। তিন পার্বত্য জেলায় আটটি কলেজের বিতর্ক দল প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি দেওয়ার পাশাপাশি বিতার্কিকদের প্রত্যেককে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
বেসরকারি সংগঠন টংগ্যা এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। টংগ্যার সহসভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অঞ্জুলিকা চাকমা।