বিতাড়িত মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ আগস্ট রাখাইনে সংঘাত শুরু হয়। এরপর সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। আজ সোমবার পর্যন্ত কক্সবাজার এবং কাছের এলাকাগুলোতে ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা এসেছে বলে জানিয়েছে সেখানে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, সেখানে সেনাবাহিনী জ্বালাও-পোড়াও অভিযান শুরু করেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো নিপীড়নকে ‘জাতিগত নিধনের আদর্শ উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা।

১ / ৬
রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে গতকাল রোববার বিকেলে আগুন দেওয়া হয়। টেকনাফের মোচনী এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২ / ৬
উখিয়ার বালুখালী এলাকায় সড়কের পাশে মায়ের কোলে শুয়ে অবাক হয়ে তাকিয়ে এক রোহিঙ্গা শিশু। রোববার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

৩ / ৬
সীমান্ত পেরিয়ে দলে দলে আসছে রোহিঙ্গা। বৃদ্ধ আবুল হাশিম তাঁর স্বজনদের সঙ্গে দীর্ঘ সাত দিনের পথ পাড়ি দিয়ে আজ টেকনাফে পৌঁছান। সোমবার দুপুরে হারিয়াখালী এলাকায় থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

৪ / ৬
ত্রাণসামগ্রীর গাড়ি দেখলেই ঝাঁপিয়ে পড়ছে রোহিঙ্গারা। ছবিটি গতকাল রোববার উখিয়ার বালুখালী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৫ / ৬
উখিয়ার বালুখালী এলাকায় পাহাড় কেটে বসতি তৈরি করে নিয়েছে রোহিঙ্গারা। গতকাল রোববার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

৬ / ৬
উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। রোববার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম