প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবী রফিক-উল হক। বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রায় ডা. ফরিদা হক মেমোরিয়াল-ইব্রাহিম জেনারেল হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। রফিক-উল হক তাঁর স্ত্রীর নামে আধুনিক এবং পূর্ণাঙ্গ এই হাসপাতাল নির্মাণ করেছেন। সুষ্ঠু পরিচালনার স্বার্থে হাসপাতালটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার বারডেম হাসপাতালকে। সম্পূর্ণ অলাভজনক ও বিশেষায়িত ডায়াবেটিক চিকিৎসার জন্য প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি