
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিজিবি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ ভবনে এ কম্বল বিতরণ করেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এস এম আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ প্রমুখ।
এতে দেড় শতাধিক নারী-পুরুষকে কম্বল বিতরণ করা হয়। অন্যান্য এলাকায়ও এ কার্যক্রম পরিচালিত হবে।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়: প্রতিবারের মতো এবারও চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ও সিআইইউ বন্ধুসভা এতে সহযোগিতা করে। সম্প্রতি প্রথমে ষোলশহরে ইরা বিদ্যানিকেতনে ও পরে কর্নেল হাটসংলগ্ন আল-জামেয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতিমা মাদ্রাসায় শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন চৌধুরী, সিআইইউ বন্ধুসভার সভাপতি রোবাকা শমসের, সহসভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান সাজ্জিদ, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।
চন্দনাইশ সমিতি: চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ১৭ জানুয়ারি চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমিতির পৃষ্ঠপোষক সদস্য জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আরও বক্তব্য দেন চন্দনাইশ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, সমিতির ট্রাস্টি বোর্ডের সম্পাদক বাবর আলী, সহসভাপতি আবু তাহের চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম, আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫০০ কম্বল বিতরণ করা হয়।
যুব রেড ক্রিসেন্ট: সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম-এর যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ১৪ জানুয়ারি বন্দরের আনন্দবাজার এলাকায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই এলাকায় ১৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ কার্যক্রম উদ্বোধন করেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইযুব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ঝরনা খানম, ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান রিমা খানম।