বিদায় ও বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বাবুল হোসেন। বক্তব্য দেন ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা ও সালেহ মাহমুদ মিঞা, প্রধান শিক্ষক হাসান সরোয়ারদী সরকার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের বিদায় এবং ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।