বিদায় ও বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ, বিদায়ী চেয়ারম্যানদের পক্ষে ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, নবাগত চেয়ারম্যানদের পক্ষে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সব সদস্য ও উপজেলা প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।