বিদায় ও বরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান হয়। উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলীর সভাপতিত্বে ও শিক্ষক নাসরীন আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বিদায়ী পাঁচ শিক্ষকের হাতে উপহার তুলে দেওয়া হয়।