বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. কবির হোসেন, সফিকুল ইসলাম, শিক্ষক মো. নওজেশ আলী, নূর মোহাম্মদ, খোরশেদ আলম প্রমুখ। ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। গাজীপুর প্রতিনিধি|