প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ থেকে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসকে গত সোমবার বিকেলে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে বিদায়ী জেলা প্রশাসকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।