প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বি এম শোয়েবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইউএনও মো. খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদার, প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, বিদ্যালয়ের শিক্ষক সালমা পারভেজ প্রমুখ।