বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ সদর সার্কেলে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান। বক্তব্য দেন সংবর্ধিত অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার প্রমুখ।