বিদায়বেলায় রঙের খেলা
অনেকগুলো বছর একসঙ্গে কাটল। তাই বিদায়ের সময় ঘনিয়ে আসায় সবাই বিচ্ছেদ বেদনায় আক্রান্ত। তবু জীবনের
আরও বৃহত্তর আঙিনায় পা রাখতে যাচ্ছে বলে আনন্দ আর উচ্ছ্বাসের পাল্লাই ভারী। তাই বিদায়বেলায় চলল রঙের খেলা।
৪৮তম ব্যাচের বিদায় উৎসব (র্যাগ ডে) উপলক্ষে ২৯ জুন এভাবেই রঙে রঙে রঙিন হয়ে উঠেছিল চট্টগ্রাম পলিটেকনিক
ইনস্টিটিউট প্রাঙ্গণ।
সকাল নয়টা থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকে ৪৮তম ব্যাচের সাতটি অনুষদের শিক্ষার্থীরা। সুরের তালে তালে শুরু হয়
রঙের উৎসব। এরপর ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাক-ঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশ
নেন।
বিদায় উৎসবের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটায়। অ্যাকটিভ পেয়ার ব্যান্ড দলের গিটারের সুর-মূর্ছনায় শুরু
হয় এই আয়োজন।
তাঁরা ওয়ারফেইজের ‘অসামাজিক’ গানটির মধ্য দিয়ে শুরু করেন পরিবেশনা। এরপর একে একে ‘চাইতে পারো’, ‘ইচ্ছে
ঘুড়ি’, ‘মহারাজ’সহ মোট আটটি গান পরিবেশন করেন।
সূর্য ডুবতেই শিক্ষার্থীদের প্রাণের জোয়ারকে বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত করে ব্যান্ড দল শূন্য। ‘শত আশা’ গানটির মাধ্যমে
শুরু হয় তাঁদের পরিবেশনা।
এরপর তাঁরা গেয়ে শোনান ‘জ্যোৎস্নার পাড়ে’, ‘গোধূলির ওপারে’, ‘আমার আমি’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজ্যহীন
রাজা’ শিরোনামের বেশ কয়েকটি গান। সবশেষে ‘সিক্সটি নাইন’ শিরোনামে গানটি বিদায়ী শিক্ষার্থীদের উৎসর্গ করেন শূন্য
দলের সদস্যরা। এভাবেই শেষ হয় আনন্দময় একটি দিনের।
যন্ত্রকৌশল বিভাগের বিদায়ী শিক্ষার্থী মোশাররফ হোসাইন তাঁর অনুভূতির কথা বলেন, ‘শিক্ষাজীবন দেখতে দেখতে চলে
গেল। এখন পরীক্ষা শেষে কর্মজীবনে প্রবেশ করব। এত দিনের শিক্ষা কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে চাই।’ :n:
বন্ধু উৎসবের নিবন্ধন চলছে:h:
আগামী ২৩ আগস্ট শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা দিনব্যাপী বিভাগীয় বন্ধু উ
ৎসবের আয়োজন করতে যাচ্ছে। এতে নতুন ও পুরোনো বন্ধুরা ১৫০ টাকা দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন করতে
পারবেন। বিস্তারিত ফোনে (০১৮১৫ ৮১১৩২৮, ০১৬৭০ ৪৬২৮৪৪) জানা যাবে। বিজ্ঞপ্তি