বিদায়ী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের বিনোদন কেন্দ্র নীলসাগরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন। এতে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, অনিমেশ রায় প্রমুখ। অনুষ্ঠানে ১৯ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।