বিদায়ী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম উচ্চশিক্ষার্থে বিদেশে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল রোববার তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা ১১টায় ইউএনও সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বেলা তিনটায় ইসলাম কমিউনিটি সেন্টারে উপজেলা স্কাউটের পক্ষে তাঁকে ওই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াহিদের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।